জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে চায়না দুয়ারী-কারেন্ট জাল ধ্বংস

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে চায়না দুয়ারী-কারেন্ট জাল ধ্বংস

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য আইন যথাযথ বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০, মৎস্য ও পশুখাদ্য আইন এবং মৎস্য হ্যাচারী আইন-২০১০ এর আওতায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো আগুনে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার বলেন, দেশের মৎস্য খাতকে নিরাপদ ও টেকসই রাখতে সরকারের গৃহীত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একইসঙ্গে সকল মৎস্য চাষি ও ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176378