‘প্রতারণার রাজনীতি করে বাংলাদেশে আগামীতে কেউ প্রাসঙ্গিক থাকতে পারবে না ’

‘প্রতারণার রাজনীতি করে বাংলাদেশে আগামীতে কেউ প্রাসঙ্গিক থাকতে পারবে না ’

শহর প্রতিনিধি (বগুড়া) : জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, বগুড়ার মাটির ইতিহাস রক্তক্ষয়ীর ইতিহাস। বগুড়ায় সতেরো জন জুলাই শহিদ রয়েছেন। জুলাই শহিদদের আকাঙ্খার সাথে গাদ্দারি করলে, প্রতারণা করলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কেউ প্রাসঙ্গিক থাকতে পারবেন না।

আজ বুধবার (১৫ জুলাই) বগুড়া মহানগরের নামাজগড় আঞ্জুমান—ই—গোরস্থানে শায়িত তিনজন জুলাই শহিদের কবর জিয়ারত করেছেন এনসিপি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রসঙ্গে  কথা বলেন  এনসিপি নেতা সার্জিস আলম ও  নাসিরুদ্দিন পাটওয়ারি। 

দুপুরে এনসিপি নেতৃবৃন্দ বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোরস্থানের এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, বগুড়ার মাটির ইতিহাস রক্তক্ষয়ীর ইতিহাস। বগুড়ায় সতেরোজন জুলাই শহিদ রয়েছেন। জুলাই শহিদদের আকাঙ্খার সাথে গাদ্দরি করলে, প্রতারণা করলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কেও প্রাসঙ্গিক থাকতে পারবেন না। বগুড়ার এই পবিত্র মাটিতে কোন ছত্রছায়ায় যেনো কোন জুলুমবাজ তৈরি হতে না পারে সে ব্যাপারেও সকলকে সজাগ থাকতে হবে। এছাড়াও, অন্তবতীর্কালীন সরকারের সময়ে জুলাই অভ্যুত্থানে সরাদেশে গুম—খুন—হত্যাকারীদের বিরুদ্ধে করা অপরাদীদের বিচার না হওয়ারও অভিযোগ করেন এই নেতা। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে এসব অন্যায়ের বিচার চাইতে প্রতিরোধ গড়ে তোলার কথাও উলে্রখ করেন তিনি।  

জিয়ারত শেষে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাম্য—মানবিক মর্যাদা এবং ন্যায়ের বাংলাদেশ গড়তে সকলকে সজাগ থাকতে হবে। ভারত রাষ্ট্রের কাছে প্রশ্ন করে তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ যদি অনুপ চেটিয়ার মতো সন্ত্রাসীকে ভারতে পাঠাতে পারে তাহলে হাসিনার মতো খুনি চিহ্নিত অপরাধী জুলুমবাজ ও বিচারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ কেন ফেরত আনতে পারে না । সরকার এসব ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। তারা ভারতের সাথে নেগোসিয়েশন করেই ক্ষমতায় এসছে বলে তারা তাবেদারি থেকে বেরিয়ে আসতে পারছে না। এসব বিষয়ে  সরকারকে শক্ত অবস্থান নিতে জোর দাবি জানান এই নেতা। এছাড়াও তিনি, চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে শিক্ষা সংষ্কার হিসাবে গন্য করতে সরকারকে তাগিদ দেন। শিক্ষামন্ত্রীর ব্যর্থ্যতা থাকলে তাকে পদত্যাগ করে শিক্ষার্থীদের এই সংকট দূর করতে সরকারকে পরামর্শ দেন তিনি।

 কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজসহ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকমীর্। জিয়ারত শেষে  জুলাই পদযাত্রায় অংশ নিতে এনসিপি কেন্দ্রীয় মোকমতলা ও জয়পুরহাট সদরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর আগে তারা গতকাল মঙ্গলবার বগুড়ার দুপচাঁচিয়া ও মহানগরের সাতমাথায় জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেন ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176316