১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জে ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে।তাদের সঙ্গে র্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।
উল্লেখ, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচ যুবক নিহত হয়।