বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে দুবৃর্ত্তের ছোড়া গুলিতে নুর মোহাম্মদ আলী (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি মহানগরের চকসূত্রাপুরের মো. নুরুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

এবিষয়ে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আহত যুবকের পরিবারের দেওয়া তথ্য নিয়ে আমরা কাজ করছি।  
বিষয়টি নিশ্চিত বগুড়া সদর থানা সূত্র বলছে, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176288