বগুড়া মহানগরের ভাটকান্দি এলাকা পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

বগুড়া মহানগরের ভাটকান্দি এলাকা পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভাটকান্দি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। গতকাল সোমবার বিকেলে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সরেজমিনে এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি নানাবিধ সমস্যার কথা শুনেন তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এসময় সিটি প্রশাসক স্বাধীন বলেন, বগুড়ার জলাবদ্ধতা আজকের সমস্যা নয়, এটি ২৫ বছরের দীর্ঘস্থায়ী সংকট। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে জমে থাকা পানি দ্রুত করতোয়া নদীতে নিষ্কাশিত হতে পারে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতাও কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন-বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, মহানগর যুবদল সহসভাপতি রুহুল আমিন, ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস কুদ্দুস চাঁন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবদল সভাপতি মনিরুল ইসলাম মনির, ওয়ার্ড বিএনপির সহসভাপতি ইসরাফিল হোসেন, মানবাধিকারবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুজন মাস্টার, আমিনুর রহমান, আমজাদ হোসেন, শহিদুল মন্ডল, মানিক সরকার, ইমরান সরকার, কাওসার বাবু, আব্দুল মান্নান প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176259