বান্দরবানে ধারের ৫০০ টাকাকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

বান্দরবানে ধারের ৫০০ টাকাকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

বান্দরবানে ধারের ৫০০ টাকা আদায়কে কেন্দ্র করে মারধরের ঘটনায় উচনু মারমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উচনু মারমা পৌরসভার নিউগুলশান এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাওনা ৫০০ টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উচিংনু তাকে বেধড়ক মারধর করেন।

এতে উচনু মারমা অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত উচিংনু মারমা পালিয়ে যান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, ধারের ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে উচনু মারমাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিমকে আটকের জন্য অভিযান চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176235