পাবনায় ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত
পাবনা প্রতিনিধি : পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলা সদরের সিঙ্গা বাজার এলাকায় পৌঁছায়। এসময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরী নিহত হয়।
জিআরপি থানার ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনক (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176233