দৌলতদিয়ায় পদ্মা নদীর ২০ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ বিক্রি ৩৩ হাজার টাকায়

দৌলতদিয়ায় পদ্মা নদীর ২০ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ বিক্রি ৩৩ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি ক্রয় করেন।

জানা যায়, ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় জেলে নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে। পরে সকাল সাড়ে ৭টার দিকে মাছটি দৌলতদিয়া ঘাটের কেছমত হালদারের আড়তে আনা হয় এবং নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩২ হাজার টাকায় কিনেছেন। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176225