বগুড়ার সান্তাহারে একরাতে ৩ দোকানে চুরি
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে একরাতে তিনটি দোকানে চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ওই দোকানগুলো থেকে ৯ হাজার সাতশ’ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে সান্তাহার ষ্টেশন রোডে অবস্থিত সান্তাহার বেকারি এন্ড সুইট দোকানের ভ্যান্টিলেটার খুলে ও দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ওই পরিমাণ টাকা ও একটি মোবাইলফোন সেট এবং আদর্শছাফা খানার টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে দুই হাজার টাকা ও তোমা পেপার হাউসের দোকান থেকে সাতশ টাকা চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান নগদ টাকা ছাড়া চোরেরা কোন মালামাল নেইনি। এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176211