কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর শিক্ষিকা আতিয়া জাহান মৌ (মৌসুমী) হত্যা মামলায় প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর শিক্ষিকা আতিয়া জাহান মৌ (মৌসুমী) হত্যা মামলায় প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৭ নভেম্বর দুপুর আড়াইটার মধ্যে যেকোনো সময় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসায় প্রেমঘটিত কারণে আতিয়া জাহান মৌসুমীকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের মা কবিতা আক্তার অজ্ঞাতনামা তিনজনকে সন্দেহভাজন আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ইউসুফ হায়দার রিফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।ো

মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে বেকসুর খালাস দেন আদালত। তবে প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176205