দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিং

দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিং

পেশাগত ও ব্যক্তিগত জীবনে দারুণ সুসময় উপভোগ করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বক্স অফিসে নিজের সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি ‌‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পর, এই তারকা অভিনেতা এখন যেমন তার পরবর্তী ছবি ‘প্রলয়’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন।

একটি আন্তর্জাতিক বিনোদন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকে পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন রণবীর সিং। দীপাবলি পর্যন্ত তিনি এই ছবির প্রথম দফার কাজ চালিয়ে যাবেন।

এরপরই পরিবার ও নতুন অতিথির সঙ্গে সময় কাটাতে আগামী নভেম্বর মাসের দিকে তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে জানা গেছে। ছবিটির দ্বিতীয় দফার শুটিং শুরু হবে আগামী ২০২৭ সালে। ‘প্রলয়’ মূলত একটি জম্বি থ্রিলার ঘরানার ছবি, যার মাধ্যমে রণবীর সিং প্রথমবারের মতো এই বিশেষ ঘরানায় কাজ করতে চলেছেন। নির্মাতারা ছবির গল্প ও অন্যান্য অভিনয়শিল্পীদের ব্যাপারে এখনো গোপনীয়তা বজায় রাখলেও, সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, এই ছবির একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়, যার জন্য রণবীর ইতিমধ্যেই নিজের শারীরিক ও মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

 

পারিবারিক জীবনে রণবীর এবং দীপিকা তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’-কে স্বাগত জানান। চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বার্তার মাধ্যমে তারা নিজেদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

 

দীপিকা বর্তমানে তার গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে রয়েছেন। স্ত্রীর এই বিশেষ সময়ে তার পাশে থাকা এবং নতুন সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর লক্ষ্যেই রণবীর সিং বছরের শেষ দিকে কাজ থেকে এই সাময়িক ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176169