পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক ইন্তেকাল করেন
পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক মনির উদ্দিন আহমদ গত ১২ জুলাই ২০২৬ রবিবার বাংলাদেশ সময় দুপুর ২ ঘটিকায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মনির উদ্দিন আহমদ প্রাইভেট ক্যাডেট কলেজ খ্যাত মনির আহমদ একাডেমীর প্রতিষ্ঠাতা।
মরহুম মনির উদ্দিন আহমদ দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক এর সাবেক চেয়ারম্যান (২০০১-২০০২)। এছাড়াও তিনি ১৯৮৪ সাল থেকে এই ব্যাংকের একজন পরিচালক হিসেবে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176093