এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত 

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত 

১০ জুলাই ২০২৬, এসিআই ফার্মা বিজনেসের “বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২০২৭”, কক্সবাজারে অনুষ্ঠিত হয় যেখানে সারা বাংলাদেশ থেকে বিপণন কর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

জনাব এম মহিবুজ জামান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্যে তিনি ২০২৫-২০২৬ সালের সাফল্যের কথা তুলে ধরেন এবং এসিআই ফার্মা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে অবদান রাখছে এ কথা পুনর্ব্যক্ত করেন।

জনাব মোহম্মদ আবুল বাশার হাওলাদার, ডিরেক্টর, হেলথকেয়ার অপারেশন্স ২০২৬-২০২৭ এর মার্কেট ল্যান্ডস্কেপ এবং কৌশলগত লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন ।

জনাব মোঃ মুহসিন মিয়া, ডিরেক্টর, মার্কেটিং অপারেশন্স, ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে উদ্ভাবনী বিপণন কৌশল উপস্থাপন করেন।

জনাব মোঃ মাহমুদুর রহমান ভুইয়া, ডিরেক্টর ফিল্ড মার্কেটিং অপারেশন্স, বিপণনের কৌশলগত রোডম্যাপ এবং লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

ডা. রুমানা দৌলা, ডেপুটি ডিরেক্টর, মেডিকো মার্কেটিং, আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূলভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্ব তুলে ধরেন।

২০২৫-২৬ সালের সেরা পারফরমারদের তাদের চমৎকার কৃতিত্ব ও অবদানের জন্য পুরস্কৃত করা হয়। প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176091