রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

রাজশাহী প্রতিনিধি : পানি বাড়তে শুরু করেছে রাজশাহীর পদ্মা নদীতে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৩১ সে.মি.।

বর্তমানে রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৯০ সে.মি. উচ্চতায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবো পদ্মার পানি পরিমাপ করে।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, এবছর জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গতকাল শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সে.মি.। সপ্তাহের মধ্যে পদ্মার পানি বেড়েছে হয়েছে ১০ দশমিক ৫৯ সে.মি.।

৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৩৪ সে.মি.। গত শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৪১ সে.মি.। এছাড়া গতকাল শনিবার বৃদ্ধি পেয়ে রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৫৯ সে.মি. পদ্মার পানি প্রবাহিত হয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, আজ রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সে.মি.। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ সে.মি.। বর্তমানে ৭ দশমিক ৬ সে.মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176022