বগুড়ায় প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ায় মালয়েশিয়া প্রবাসী খালেকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী আক্তার ।
বগুড়ার শাজাহানপুর উপজেলা কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও থানায় দায়ের করা ৪০ লাখ টাকা চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী লাভলী আক্তার। (১২ জুলাই) ২০২৬ ইং তারিখে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী (পিতাঃ আবু দাইয়ান, গ্রাম বস্তাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ) সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আব্দুল খালেকের বিরুদ্ধে গত (৯ জুন) ২০২৬ তারিখে সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) নিয়ে পালিয়ে যাওয়ার মিথ্যা রটনা রটাচ্ছে এবং (২০ জুন) ২০২৬ তারিখে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অথচ বাস্তব সত্য হলো, আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে আসেন এবং (১ জুলাই) ২০২৬ তারিখে মালয়েশিয়ায় ফিরে যান; অর্থাৎ কথিত চুরির ঘটনার সময় (৯ জুন) তিনি সশরীরে নিজ গ্রাম কাটাবাড়িয়ায় অবস্থান করছিলেন, যার সুনির্দিষ্ট প্রমাণ তার পাসপোর্টের ইমিগ্রেশন সিল এবং স্থানীয় গ্রামবাসীর সাক্ষ্য।
এই মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের মাধ্যমে পরিবারের মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে উল্লেখ করে মোছাঃ লাভলী আক্তার বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রকারী আবুল কালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176010