সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈশ্বরদী-ঢাকা রেলপথে বসে মোবাইলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় বনলতা আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে রুবেল হোসেন(২১) নামের এক যুবক মারা গেছেন। তিনি উল্লাপাড়ার বর্দ্ধনগাছা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন।
স্থানীয়া জানান, আজ রোববার (১২ জুলাই) সকালে রুবেল কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে বিশ্বকাপের আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের খেলা দেখছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেনে তিনি কাটা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175989