আগামীকালের সব পরীক্ষা স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় আগামীকালের (১৩ জুলাই ) সোমবার নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দেশের চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিবৃষ্টিজনিত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগে আগামীকালের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি স্থানেও পানি জমে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175977