ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণা মামলায় নারী গ্রেফতার

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণা মামলায় নারী গ্রেফতার

সিলেটে প্রতারণা মামলায় বিমানবন্দর থেকে মাকসুদা চৌধুরী (৫৬) নামে এক যুক্তরাজ্য প্রবাসী নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১২জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তার (পাসপোর্ট নং-GBR 157887306)।

পুলিশ সূত্রে জানা যায়, মাকসুদা চৌধুরী (৫৬) সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার এজাহারনামীয় আসামি। মামলা নং- ০৩/৩৩৮) তারিখ ০১/০৭/২৬। রোববার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা চৌধুরী। বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় বিদেশ যাত্রা স্থগিত করে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে সকালে সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি (জিডি নং- ৮১, তারিখ: ১২/০৭/২৬) মূলে আটককৃত মাকসুদা চৌধুরীকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কুদ্দুসের নিকট হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো.মনজুরুল আলম।

তিনি বলেন, প্রতারণা মামলায় ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175947