কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
আজ রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শ্রমিকরা পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক হিসেবে কর্মরত রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই মাটির নিতে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ওই স্থানে আগে থেকেই বিস্ফোরক মাটি চাপা পড়ে ছিল।