একতরফা চুক্তির যুগ শেষ, প্রতিশ্রম্নতি ভঙ্গের মূল্য দিতে হবে : গালিবাফ

একতরফা চুক্তির যুগ শেষ, প্রতিশ্রম্নতি ভঙ্গের মূল্য দিতে হবে : গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রম্নতি ভঙ্গের মূল্য দিতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আগেই বলেছিলামÑপ্রতিশ্রম্নতি রক্ষা করুন, নইলে এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।’

গালিবাফের পোস্টের সঙ্গে সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি যুক্ত ছিল। ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেÑএই অংশটি বিশেষভাবে হাইলাইট করা হয়।

এদিকে ইরানে তৃতীয় দফার হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। এরপর তারা রবিবার দেশটির বিভিন্ন স্থানে এই হামলা শুরু করে।

এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেখান অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175926