মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে (২৮) ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

রবিবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আল-আমিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পরে পুলিশি তথ্যভাণ্ডার (সিডিএমএস) যাচাইয়ে তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175918