শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়নের ঘটনায় শিক্ষক—ছাত্র গ্রেফতার

শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়নের ঘটনায় শিক্ষক—ছাত্র গ্রেফতার

মফস্বল ডেস্ক : শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে কুমিল্লায় এক শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর, শনিবার (১১ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ—পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া  ও ওই স্কুলের ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175914