সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন 

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন 

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী—নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জমির উদ্দিন সরকার তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে ২৭ মে ১৯৬০ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে সংবিধান, দেওয়ানী ও ফৌজদারী আইন বিশেষজ্ঞ ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175891