বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ সহ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শিক্ষক মন্ডলী। উল্লেখ্য এদিন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ মাঠে এই বৃক্ষরোপন এর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175870