বগুড়ায় সমস্যা-সম্ভাবনা ও করণীয় নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার সভা

বগুড়ায় সমস্যা-সম্ভাবনা ও করণীয় নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার সভা

উত্তরাঞ্চলের পাঁচটি জেলার ইতিহাস, প্রত্নসম্পদ, শিল্প, আঞ্চলিক সমস্যা, সম্ভাবনাসহ করণীয় শীর্ষক দুই দিনব্যাপী ওয়ার্কশপ ও জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়নের সম্ভাবনা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণে কার্যকর সুপারিশ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

গতকাল শুক্রবার রাত ৮টায় শহরের সেউজগাড়ি বগুড়া নার্সিং হোম সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করে ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। প্রধান অতিথি ছিলেন, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সিএম ইদ্রিস।

সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. এ এইচ এম মশিউর রহমান, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসেন।

উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক শাহজাহান আলী, বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি একে এম রাজিউল্লাহ, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, ড. মতিউর রহমান, ড. সাহিদুর রহমান রাজু, ড. শাহজাহান আলী, আসাদুল হক কাজল, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, জুলফিকার আলী ভূট্টো, অ্যাডভোকেট আজাদ তালুকদার, ইসরাফিল হোসাইন, ড. আহাদ তালুকদার, জিয়াউর রহমান, ফজলুল হক, মুস্তারি মনা, শাহানা ইউসুফ রুশি, আস্তারী রহমান, জাহিদুর রহমান, খালেদ সিদ্দিকী, আজাদুর রহমান, জাহিদ হাসান, কেবিডি রহমানসহ পরিষদের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন, সম্ভাব্য কর্মসূচিসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175862