বগুড়া সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বগুড়া সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বগুড়া সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ঠিকাদার সমিতির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শনিবার (১১ জুলাই) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাজাহান আলী। শপথ পাঠ করান প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আল মাসুদ সিম্পুলসহ সমতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক। এতে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদরের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নমূলক কাজের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। ঠিকাদারদের ন্যায্য দাবি আদায় এবং কর্পোরেশনের সাথে কাজের সমন্বয় সাধন করা হয় সেজন্য ঠিকাদারকে আন্তরিক হতে হবে। ঠিকাদারি পেশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করে নগরের উন্নয়ন করতে হবে।

সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও শপথ গ্রহণ করেন-সাংগঠনিক সম্পাদক রাফেল ইবনে এনামুল রাফেল, সিনিয়র সহসভাপতি মো. সারওয়ার, দপ্তর সম্পাদক আজিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান সুমন, কোষাধক্ষ্য নাহারুল ইসলাম। এসময় বগুড়া সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175860