নাটোরের বড়াইগ্রামে তিন মাসে ৭১ জনের জেল ও জরিমানা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে গত তিন মাসে ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। উক্ত আদালতে ৬১ মামলায় ১০ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ৬১ জনকে ৪ লাখ ৮০ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। গত এপ্রিল, মে ও জুন মাসে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে ও পুলিশি সহযোগিতায় এসব ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।
সেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, বাল্যবিয়ে নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহণ, পেট্রোলিয়াম, ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি আইনে ৭১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারদণ্ড এবং ভিন্ন-ভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের জাহাঙ্গীর জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সঠিক তথ্য প্রদানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175859