বাপুস বগুড়া জেলা শাখার নির্বাচন সম্পন্ন, সোহেল সভাপতি, জাফর সম্পাদক

বাপুস বগুড়া জেলা শাখার নির্বাচন সম্পন্ন, সোহেল সভাপতি, জাফর সম্পাদক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বগুড়া জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ নজমুল হক সোহেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)সভাপতি এবং শহাদাৎ উল কামাল জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাপুস বগুড়া জেলা কার্যালয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে সোহেল-জাফর-কাশেম পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এফ জেড এম ফারুক খসরু, সহ সভাপতি মো. মনসুর রহমান,মো. মাহফুজুল হক, মো. আলমগীর হোসেন ও সৈয়দ হামিদুল ইসলাম সেলিম। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম কাজল, শ্রী গৌতম সরকার, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ খোরশেদ আলম রবিউল।

কোষাধ্যক্ষ পদে মো. আবুল কাশেম, নির্বাহী সদস্য মো. মিলন সরকার, মো. ইয়াকুব আলী রকি, মো. আশরাফুল ইসলাম (তুহিন), মোঃ মিজানুর রহমান, মো. নুরুল হুদা, মো. আরিফুর রহমান (আরিফ), মো. বেলাল হোসেন, মো. রাফিউল ইসলাম (সুমন), মো. মোস্তাফিজার রহমান, মো. আব্দুল হান্নান প্রাং, মো. শাহ আলম,মো. হাবিবুর রহমান প্রামানিক (বাবু), মো. জাহিদুল ইসলাম, এটিএম মুকুল সরকার, মো. নুরুল ইসলাম বাবলা, প্রফুল্য চন্দ্র মহন্ত, মো. সেলিম উদ্দিন, মো. তোতা মিয়া, হাওলাদার ইদরীস ও শ্রী সমীর কুমার কুন্ডু।


নির্বাচন পরিচালনা বোর্ড সুত্রে জানা গেছে, সমিতির মোট ৩৮১ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিনিয়র সহ- সভাপতি (১টি পদ), সহ-সভাপতি (৪টি পদ), সাধারণ সম্পাদক (১টি পদ), অতিরিক্ত সাধারণ সম্পাদক (১ টি পদ), যুগ্ম সাধারণ সম্পাদক (৪টি পদ), কোষাধ্যক্ষ (১টি পদ) এবং নির্বাহী সদস্য (২০টি পদ) পদে ভোট গ্রহণ করা হয়।

এই নির্বাচনে সোহেল-জাফর-কাশেম পরিষদ এবং রশিদ-শহিদুল-আরাফাত পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. মোনোয়ার হোসেন প্রধান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আজাদুর রহমান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175856