লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫
চট্টগ্রামের লোহাগাড়ায় টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী অংশের এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
আহদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিশা প্লাটিনাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিএসআরএম বাইপাস এলাকায় একটি কাভার্ডভ্যান ওভারটেক করার সময় তিশা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারীসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় কিছুক্ষণ চট্টগ্রাম লেনে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। পরবর্তীতে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি ও গাছের ডালটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘কাভার্ডভ্যানটি ইউটার্ন করার সময় বাসের চাকার সাথে সামনের অংশ আটকে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ৫ জন যাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমাদের টিম গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার হাসপাতালে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নাদিম বলেন, ‘আহতরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে যায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175811