ডি কেটেলারার গোলে সমতায় ফিরল বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক : লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। তবে বেশি লিড ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। ডি কেটেলারার গোলে সমতায় ফিরেছে বেলজিয়াম।
ডি-বক্সের খুব কাছ থেকে দানি ওলমোর নেওয়া জোরালো শটটি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্তভাবে প্রতিহত করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ড থেকে ধেয়ে আসা বল লুফে নিতে কোনো ভুল করেননি রুইজ। তার নেওয়া শটটি বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জড়িয়ে যায় জালে।
ম্যাচের শুরুতেই কোচ লুইস দে লা ফুয়েন্তের একটি সাহসী সিদ্ধান্তই যেন বদলে দিল ম্যাচের ভাগ্য। পেদ্রির পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন রুইজ, আর কোচের সেই আস্থার প্রতিদান তিনি দিলেন মাঠেই লিড এনে দিয়ে। স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সামনে এখন ১-০ গোলে পিছিয়ে থেকে চড়া পরীক্ষা দিতে হয় বেলজিয়ামকে।
গোল হজমের পর স্পেনের নিখুঁত রক্ষণভাগকে ফাঁকি দিয়ে চমৎকার এক আক্রমণ সাজায় বেলজিয়াম। ৪১তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করে বল জালের ঠিকানায় পাঠান ডি কেটেলারা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা স্পেনের রক্ষণদুর্গ অবশেষে ভাঙতে সফল হলো বেলজিয়াম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175765