বগুড়ার সোনাতলায় সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে হাঁটু পানি

বগুড়ার সোনাতলায় সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে হাঁটু পানি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে হাঁটু পানি জমে যায়। পানি নিস্কাশনের  ব্যবস্থা  না থাকায় স্কুল মাঠ স্যাত স্যাাতে থাকে। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতয়াতে সমস্যায় ভোগে। 
উপজেলা সদর থেকে ১২/১৩ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালটিতে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে। খেলার মাঠে মাটি ভরাট কিংবা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্যাটি চরম আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে ওই স্কুল মাঠে পানি জমাট বেঁধে থাকে। এতে শিক্ষার্থীরা খেলাধূলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এবিষয়ে স্থানীয়রা বলেন, স্কুল মাঠে পানি জমাট বেধে থাকায় শিশুরা স্কুলে যেতে চায় না। স্কুলে যেতে অনীহা দেখায়। ওই স্কুল ৫ম শ্রেণির শিক্ষার্থী জেরিন জানায়, স্কুল মাঠে মাটি ভরাট না করায় আমরা দীর্ঘদিন যাবত প্রাত্যহিক সমাবেশ ও খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছি।

ওই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় এদিকে পানি নিস্কাশনেরও কোনো ব্যবস্থা নেই ফলে বর্ষা মৌসুমে স্কুলে কমে যায় শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা। বিষয়টি সম্পর্কে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ বলেন, বরাদ্দের  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই স্কুল মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175747