চীন-রাশিয়ার বাণিজ্যে ব্যবহৃত রেলসেতু উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

চীন-রাশিয়ার বাণিজ্যে ব্যবহৃত রেলসেতু উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্কপার্বত্য চট্টগ্রামে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ধস ও জলাবদ্ধতায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেনাবাহিনীর সদস্যরা প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের মাধ্যমে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী বিশেষ উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ, যোগাযোগ পুনঃস্থাপন ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের জীবন, সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175659