আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে ১৮৮৬টি হলুদ কার্ড দেওয়া পর্তুগালের রেফারি

আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে ১৮৮৬টি হলুদ কার্ড দেওয়া পর্তুগালের রেফারি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো।

এই ম্যাচে তার সঙ্গে সহকারী রেফারি হিসেবেও থাকছেন দুই পর্তুগিজ কর্মকর্তা। প্রথম সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ব্রুনো জেসুস এবং দ্বিতীয় সহকারী রেফারি থাকবেন লুসিয়ানো মাইয়া।

এছাড়া চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাইকেল বারওয়েগেন।

অভিজ্ঞ এই পর্তুগিজ রেফারি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন। এসব ম্যাচে তিনি মোট ১ হাজার ৮৮৬টি হলুদ কার্ড এবং ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। তার ম্যাচপ্রতি গড় হলুদ কার্ডের সংখ্যা ৪ দশমিক ৪৮।

চলমান ২০২৬ বিশ্বকাপে এর আগে বসনিয়া-হার্জেগোভিনা বনাম সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচ পরিচালনা করেছেন জোয়াও পিনেইরো। ওই দুই ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। তবে কোনো লাল কার্ড প্রদর্শন করতে হয়নি তাকে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট পর্বে তার দায়িত্বপ্রাপ্তি ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ফিফার আস্থারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175650