জামালপুরে স্ত্রী হত্যার ঘটনায় ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার ঘটনায় ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় প্রায় ১৪ বছর পর স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ১ লাখ টাকা যৌতুকের দাবি করে না পাওয়ায় স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করে আনোয়ার হোসেন। সেই টাকা না পেয়ে তিনি তার স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175576