সিরাজগঞ্জে বেকারি মালিকের জরিমানা

সিরাজগঞ্জে বেকারি মালিকের জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর এলাকায় অবস্থিত রিফাত বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো: সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, রিফাত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি করা ছাড়াও বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে এসব খাদ্য উৎপাদন করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিফাত বেকারির মালিক মো: রাজিব শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175539