সিরাজগঞ্জের শাহজাদপুরে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

সিরাজগঞ্জের শাহজাদপুরে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদ হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি দক্ষিণপাড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

শাহাদ হোসেন উপজেলার তালগাছি দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুলাল প্রামাণিকের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, শাহাদ হোসেন ঐদিন বিকেলে তালগাছি দক্ষিণপাড়া গদারচড়ে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করে বাড়িতে চলে আসে। বাড়িতে কাজ শেষ করে পাম্প বন্ধ করতে সুইচে হাত দিলে তার শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

শাহাদের ভাই রফিকুলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনেন। সিরাজগঞ্জ ব্রাইট স্পেশালাইস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175537