নওগাঁর মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাব-লিজের অভিযোগ মৎস্যজীবীদের মানববন্ধন

নওগাঁর মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাব-লিজের অভিযোগ মৎস্যজীবীদের মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া (জলিঙ্গি) বিল গোপনে সাব-লিজ দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। তাদের অভিযোগ, সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সদস্যদের না জানিয়ে বিলটি অন্যের কাছে সাব-লিজ দিয়েছেন। ফলে বিলে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২শ’ মৎস্যজীবী পরিবার।

আজ বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় নাপিতপাড়া গ্রামের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিলটি পুনরায় সমিতির নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা।

এ প্রসঙ্গে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে লিজ হওয়া বিলটি সাব-লিজ দেওয়ার সুযোগ নেই। এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175536