বগুড়ায় মোটরসাইকেলে বহনকালে ‘এস্কাফ’সহ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার : বগুড়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলযোগে বহনকালে শিবগঞ্জ থেকে ১৩৬ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী ছানাঊল একরাম শাওন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা মোটরসাইকেলসহ বেলা পৌনে একটার দিকে সদরের এরুলিয়ার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলটি থামানো হয়। এরপর মোটরসাইকেল চালক শাওনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১৩৬ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।
এসময় তার মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন ও ৩টি সিম জব্দ করা হয়। ধৃত শাওন গাইবান্ধার মহেশপুরের মৃত জিল্লুর রহমানের ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175519