দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষণ মামলার আসামি সবুজ মহন্ত গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষণ মামলার আসামি সবুজ মহন্ত গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ এক কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি সবুজ মহন্তকে (৪৫) গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাত ৯টায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলা সদরের তর্পণঘাট (পালপাড়া) গ্রামের কার্তিক মোহন্তের ছেলে।

মামলার তদন্তকারী অফিসার এস.আই সাহারল আলম জানান, গ্রেফতারকৃত সবুজ মহন্ত গত ৩ জুলাই রাতে প্রতিবেশী এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। এ ব্যাপারে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে গত ৫ জুলাই রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175343