শাকিবের নতুন সিনেমায় ইধিকা?

শাকিবের নতুন সিনেমায় ইধিকা?

বরবাদ’ সিনেমার সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। ছবিটির ঘোষণা আসার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, শাকিবের বিপরীতে এবারও কি থাকবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল।

এ বিষয়ে প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্যের কাজ এখনও শেষ হয়নি। তাই নায়িকা নির্বাচনও চূড়ান্ত হয়নি। তবে শর্টলিস্টে তিন-চারজন অভিনেত্রীর মধ্যে ইধিকা পালের নামও রয়েছে। স্ক্রিপ্ট সম্পন্ন হওয়ার পর চরিত্র অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগস্টের শেষ দিকে নায়িকার নাম ঘোষণা করা হতে পারে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরের শেষ দিকে থ্রিলার-অ্যাকশন ঘরানার এই সিনেমার শুটিং শুরু হবে। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175323