মিরপুরে একদিনে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন— সৈকত দাস (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), মো. দ্বীন (২২), বিপুল দাস (৩০), জয়েনুল হক জনি (২৬), মো. সামাদ মজুমদার (২৫), নিবির (২০), মো. জিহাদ (২৩), মো. আবির (২৯), জিৎ (১৯), মো. মাসুদ রানা (২৪), প্রান্ত কুমার শীল (১৯), সোলাইমান রহমান সানি (২২), জিহাদ (১৯), মো. আল ইমরান হোসাইন (২৬), মো. সানি (২৫), মো. নীরব খান (২৫), আব্দুল আহাদ (২৭), সাইফুল ইসলাম মানিক (৩৩), সাইদুল ইসলাম (২৫), মো. কাঞ্চন (৩২), মো. হাসেম (৩৮), মেহেদী হাসান (২৮), মো. আলাউদ্দিন (৩৩), মো. ওমর ফারুক (৩৪), মো. শাকিল (৩২), মো. সোহাগ হোসেন (৩৪), মো. শহিদ (৩৮), মো. শামীম (১৮), আলামিন ওরফে ভোলা (২৫), এফ. এম. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (৩৮), অমিত (২৯), লিয়ন (২৭), লরেন্স (২৭), মো. সাঈদ সালবি (২৬), মো. মির্জা আবীর (২৮), মো. আকিব হোসেন (২১), ওয়াদুদ ইসলাম সাফা (২১), মুরসালিন (১৯) এবং মো. মাসুদ রানা (৩০)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175251