বগুড়ার শাজাহানপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

বগুড়ার শাজাহানপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, ক্র্যাচ, চশমা ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সহায়ক উপকরণ বিতরণ করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, থানার ওসি মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগাঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি।

আরও উপস্থিত ছিলেন মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, বিএনপি নেতা মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, আব্দুল হাই রনি, ফজলুল হক উজ্জল, যুবদল সভাপতি বেলাল হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইউসিসিএ’র চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175239