বগুড়ায় মোবাইল কোর্টে যানবাহনের জরিমানা

বগুড়ায় মোবাইল কোর্টে যানবাহনের জরিমানা

স্টাফ রিপোর্টার : মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় বগুড়ায় ৩টি যানবাহনের জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বগুড়ার বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। একই সাথে ৭ হাজার টাকা জরিমানা এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও  ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বগুড়া মোবাইল কোট পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বিচারকের দায়িত্ব পালন করেন এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175226