সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওভার ব্রিজের সাথে সিঁড়ির উদ্বোধন, জনদুর্ভোগের অবসান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে সওজ সড়কের ওভার ব্রিজের সাথে একটি সিঁড়ি উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হলো। গতকাল রোববার দুপুরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফাত্তাহ মনিরুজ্জামান মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
উল্লাপাড়া পৌর সভার নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, পৌর নাগরিকদের সুবিধার্থে শহরের সওজ সড়কের ব্রিজের সাথে আড়াই লাখ টাকা ব্যয়ে একটি লোহার সিঁড়ি নির্মাণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় সিঁড়িটি।
এছাড়াও ব্রিজের পাশে স্থাপন করা হয়েছে অটোরিকশা, সিএনজি ও ভ্যান স্ট্যান্ড। এখান থেকে সহজেই নাগরিকরা প্রতিদিনের কাঁচাবাজার ও শুক্র-শনিবারের হাটে যাতায়াত করতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175197