প্রথম ভালোবাসা কি ভোলা যায়? কেয়া পায়েলের পোস্টে নতুন জল্পনা

প্রথম ভালোবাসা কি ভোলা যায়? কেয়া পায়েলের পোস্টে নতুন জল্পনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। মালদ্বীপে অবকাশ যাপনের সময় এক রহস্যময় যুবকের সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে অভিনেত্রীর একটি নতুন পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

বর্তমানে মালদ্বীপে অবকাশ যাপন করছেন কেয়া পায়েল। ভ্রমণের বিভিন্ন মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি। কখনো সমুদ্রসৈকতে, কখনো স্পিডবোটে, আবার কখনো বিলাসবহুল রিসোর্টে কাটানো সময়ের ছবি ও ভিডিও প্রকাশ করছেন অভিনেত্রী। তার এসব পোস্টে ভক্ত-অনুরাগীদেরও ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায় কেয়া পায়েলকে। একপর্যায়ে অভিনেত্রীকে ওই যুবককে নিজের হাতে খাবার তুলে দিতেও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

অনেকেই ধারণা করছেন, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। যদিও এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এর মধ্যেই নিজের একটি ছবি প্রকাশ করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ সংক্ষিপ্ত এই বাক্যই নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে ভক্তদের মধ্যে।

পোস্টটির মন্তব্যের ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘প্রথম অনুভূতির স্মৃতি সব সময়ই বিশেষ হয়ে থাকে।’

তবে কেয়া পায়েলের এই পোস্ট ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত, নাকি কেবলই একটি আবেগঘন ভাবনা- তা এখনো স্পষ্ট নয়। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ভক্তদের অপেক্ষা, অভিনেত্রী নিজেই এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেন কি না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175188