বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ওমর ফারুক (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনির রিপনের ছেলে ও মহিপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিপুর গ্রামের কিশোর ওমর ফারুক একই গ্রামের আব্দুল খালেকের বাড়িতে পেয়ারা পাড়ার সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে আটকে থাকে।

এসময় তারের সাথে তাকে আটকে থাকতে দেখে স্থানীয আজিজুল বাঁশ দিয়ে নিচে নামিয়ে তাৎক্ষণিক শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীসময়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার বলেন, অনেক আগেই মারা গেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175184