টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন পপতারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির জমকালো বিয়ের খবরে যখন পুরো দুনিয়া মগ্ন, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত রসিকতায় মেতে উঠেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সুইফটের জনপ্রিয় গান ও ব্র্যান্ডিংয়ের আদলে তৈরি বেশ কিছু পোস্ট শেয়ার করে ট্রাম্প প্রশাসন এই আলোচনাকে নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
গত শুক্রবার নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট এবং ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ভেন্যুর বাইরে ভক্তদের ভিড়ের মাঝে সাড়ে ৭টার দিকে একটি বড় ইলেকট্রনিক বিলবোর্ড জ্বলে ওঠে, যেখানে নবদম্পতির নামের আদ্যক্ষর মিলিয়ে লেখা ছিল ‘JUST&T MARRIED’।
টেইলর সুইফটের বিয়েকে ঘিরে হোয়াইট হাউসের এমন খোঁচা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে বৃহস্পতিবার এই তারকাযুগলের বিয়ের আগের বিশেষ নৈশভোজ বা রিহার্সাল ডিনারের সময় হোয়াইট হাউস থেকে সুইফটের বিখ্যাত ‘ইরাস ট্যুর’ পোস্টারের আদলে একটি গ্রাফিক্স শেয়ার করা হয়। আমেরিকার ইতিহাস ও ট্রাম্পের বিভিন্ন মুহূর্তের কোলাজ দিয়ে তৈরি সেই পোস্টারটির নাম দেওয়া হয়েছিল ‘আমেরিকার ইরাস ট্যুর’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেইলর সুইফটের মধ্যকার এই বৈরী সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেইলর সুইফট প্রকাশ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।
কাকতালীয়ভাবে, চলতি সপ্তাহে একদিকে যখন টেইলর সুইফট তার বিয়ের রাজকীয় উদযাপন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রয়েছেন, ঠিক একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।