বগুড়ার সান্তাহারে রেলের জমিতে অবৈধ স্থাপনা পাকশী বিভাগীয় কর্মকর্তার কাছে উচ্ছেদের দাবি 

বগুড়ার সান্তাহারে রেলের জমিতে অবৈধ স্থাপনা পাকশী বিভাগীয় কর্মকর্তার কাছে উচ্ছেদের দাবি 

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের আওতাধীন হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ ও বসবাসের বিরুদ্ধে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে প্রায় শতাধিক স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে এলাকাবাসী জানিয়েছে, সান্তাহার জংশন স্টেশনের পাশে হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় বেলাল প্রামানিক নামে এক ব্যাক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে প্রতিনিয়ত অনৈতিক কর্মকান্ড করে আসছে।

এছাড়া স্কুল কলেজগামী ছাত্রীদের ওই দোকান থেকে ইভটিজিং করা হয়। গ্রামবাসীর পক্ষে থেকে তাকে বিভিন্নভাবে সতর্ক করা হলে সে আরও উত্তেজিত হয় এবং এক পর্যায়ে গ্রামবাসীর কোন কথা তোয়াক্কা না করে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

ছাতনী সরদার পাড়া গ্রামের বাসিন্দা দুলাল উদ্দিন, একরামুল হক, মিলন হোসেন জানান, অবৈধ দখলদারি বেলাল প্রামানিক পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর কারো কথা না শুনে দিব্বি ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে রেলওয়ে অবৈধ দখল করা জায়গা থেকে তাকে উচ্ছেদ করার দাবি জানান।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তার গোয়েন্দা শাখার ইনচার্জ খায়রুল আলম জানান, অভিযোগ পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে বেলাল প্রামানিককে নিষেধ করা হয়েছে। কিন্তু সে তা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ঘটনা উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175114