নওগাঁর ধামইরহাটে ৪ মাদকসেবী আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত ১টায় অভিযান চালিয়ে ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু শ্মশান থেকে তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো, উপজেলা বিহারীনগর গ্রামের আবু সুফিয়ানের ছেলে সোহেল রানা (২৭), পৌরসভার দক্ষিণ চকযদু মহল্লার মিলন ইসলাম (২১), মেহেদী হাসান (২৭) এবং উত্তর চকযদু মহল্লার জহুরুল ইসলামের ছেলে মিলন ইসলাম (২৬)।
জানা যায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবন ও উপরকরণসহ পুলিশের তাদের হাতেনাতে আটক হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174985