জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখি ভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। 

এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।

ওসি আরও বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়েছি। সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা কোনো মামলা করতে আগ্রহী নন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174902